1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা

কালীগঞ্জে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৫

মোঃলোকমান হোসেন পনির:বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ মে, ২০২৩

গাজীপুরের কালীগঞ্জে বেওয়ারিশ কুকুরের কামড়ে দুই শিশুসহ ১৫জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।স্হানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায় মঙ্গলবার (৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ পৌরসভার চৈতারপাড়া গ্রামের হেকিম মাষ্টারের বাড়ীর পাশে একদল বেওয়ারিশ কুকুর ওই এলাকার নুরুল ইসলামের শিশুপুত্র সুমন (৫) এর উপর আক্রমণ করে রক্তাক্ত জখম করে। এসময় এলাকাবাসী কুকুর তাড়াতে এগিয়ে এলে কুকুরগুলোর এলোপাথারী আক্রমণে জালাল উদ্দিনের শিশু পুত্র শাহীন (৪), নুরুল ইসলামের পুত্র বাবুল, মূলগাঁও গ্রামের মনিরুজ্জামানের পুত্র আব্দুল্লাহ, খলাপাড়া গ্রামের শামীমের দুই পুত্র রিফাত (১৫) ও সিফাত (৫), আলিমুদ্দিনের পুত্র রাহিন (৮) ও আয়েশা, সাতানীপাড়া গ্রামের গাফফারের পুত্র ইব্রাহিমসহ ১২জনকে রক্তাক্ত জখম হয়। পরে এলাকাবাসী দলবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে কুকুরের উপর আক্রমণ করলে পার্শ্ববর্তী বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণ খলাপাড়া গ্রামের চাঁন মিয়া (৫০) সহ তিনজনকে কামড়িয়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT