1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান

দুর্ঘটনায় নরসিংদী জেলা বিশেষ শাখা পুলিশের মানবিক হস্তক্ষেপে আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বুধবার, ৩ মে, ২০২৩

নরসিংদীর পলাশ উপজেলায় মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ইজিবাইকের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে।বুধবার ৩ মে ১১টায় উপজেলার ঘোড়াশাল বাইপাস সড়কের ধলাদিয়ায় এ দুর্ঘটনা ঘটে।আহতরা হলেন ইজিবাইকের যাত্রী টাঙ্গাইলের ঘাটাইল থানার মনহরা গ্রামের মুজিবুর রহমানের স্ত্রী নাসিমা আক্তার (৫৫),বাকি দুইজন মাইক্রোবাস চালক ও ইজিবাইক চালক।তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।প্রতক্ষ্যদর্শীরা জানান,পলাশ থেকে মোটরসাইকেল আরোহী ঘোড়াশাল অভিমুখে আসতেছিল পরে বাইপাস সড়কের ধলাদিয়া এসে পৌঁছালে ঘোড়াশাল থেকে ছেড়ে আসা পলাশ বাসস্ট্যান্ড অভিমুখী একটি মাইক্রোবাস ইজিবাইক কে ওভারটেক গিয়ে সামনে মোটরসাইকেল আরোহী দেখতে পায় এবং মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে,তখন মাইক্রোবাসটি গতি রোধ করতে না পেরে সামনে থাকা ইজিবাইকে কে ধাক্কা দিয়ে সড়ক থেকে প্রায় দশফুট নিচে ধান ক্ষেতে ইজিবাইকসহ মাইক্রোবাস পড়ে যায়।অপরদিকে মোটরসাইকেল আরোহী চলে যায়।এ সময় ইজিবাইকের এক নারী যাত্রীসহ ইজিবাইক ও মাইক্রোবাস চালক আহত হয়।দুর্ঘটনার পরে স্থানীয় উৎসুক জনতা কেউ কেউ তাদের উদ্ধার না করে ভিডিও ধারণ ও ছবি তোলা সহ দর্শকের ভূমিকা পালন করেন।পরে ঘটনাস্থলে তাৎক্ষণিক উপস্থিত হন নরসিংদী জেলা পুলিশের বিশেষ শাখায় কর্মরত এটিএম সাজ্জাদুল হক সুৃমন নামে এক পুলিশ সদস্য তিনি আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরন করেন।দুর্ঘটনাস্হল পলাশ থানা পুলিশ পরিদর্শন করে আইনী ব্যবস্হা গ্রহন করেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT