1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা

কালীগঞ্জে অসহায়ের মাঝে পুনাকের ঈদ উপহার সামগ্রী বিতরণ

মোঃ লোকমান হোসেন পনির:বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিতঃ বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

গাজীপুরের কালীগঞ্জ ও কাপাসিয়া থানার দুইশত দুঃস্থ অসহায় পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ও কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেল যৌথ উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে।বুধবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় কালীগঞ্জ থানার জাঙ্গালিয়া ইউনিয়নের নরুন উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ উপহার সামগ্রী হিসেবে শাড়ি/লুঙ্গি, দুই প্রকার সেমাই, চিনি, দুধ, চাল, ডাল, নুডলস, চিড়া, আলু বিতরণ করা হয়।গাজীপুর জেলার পুনাক সভানেত্রী জিনিয়া ফারজানার সভাপতিত্বে ও কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উখিংমে’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার নন্দিতা মালাকার।এসময় আরো উপস্থিত ছিলেন, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ এ.এইচ.এম লুৎফুল কবীর, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ফায়েজুর রহমান, ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আমিরুল ইসলাম, ইন্সপেক্টর (অপারেশন) মোঃ সাব্বির রহমান, উপ পরিদর্শক মোঃ মশিউর রহমান খানসহ কালীগঞ্জ কাপাসিয়া থানার অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT