1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির বিপুল ভোটে বিজয়ী আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নরসিংদীর ডাংগা ইউনিয়ন পরিষদে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ এপ্রিল) সকাল দশটায় ডাংগা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে ডাংগা ইউনিয়নের সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সাথে সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূল, মাদক বিরোধী আন্দোলন, পারিবারিক বিরোধ নিরসন, বাল্যবিবাহ রোধ, নারী ও শিশু নির্যাতন দমন, বৃক্ষরোপনের উপকারিতা এবং জন্ম-মৃত্যু নিবন্ধনের গুরুত্ব সহ বিভিন্ন ধরনের মহামারী রোধে আমাদের করণীয় সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে ইমাম ও মুয়াজ্জিন সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ। ডাংগা ইউপি চেয়ারম্যান মোঃ সাবের উল হাই এর সভাপতিত্বে ও ইউপি সচিব মোঃ মানিক মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ শফিকুল ইসলাম বাবুল,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ আজহার খন্দকার,ডাংগা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কাউসার ভুঁইয়া,উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম রাণা,ডাংগা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ এনায়েত হোসেন,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম নাদিম,সাধারণ সম্পাদক এস এন নাঈম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কৌশিক আহমেদ নয়ন,ইউপি সদস্য মোঃসাইফুল ইসলাম রতন,মোঃআবুল বাশার, মোঃরেজাউল করিম টিটু,মোঃআফজাল হোসেন,মোঃফরহাদ হোসেন,আঃআজিজ লাল মিয়া,বিভিন্ন মসজিদের ইমাম,মুয়াজ্জিন সহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT