1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার

পলাশে ট্রলি চাপায় পরিক্ষার্থী নিহত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুরে ইট বোঝাই ট্রলি চাপায় সাকিব হাসান (১৭) নামের এক এসএসসি পরিক্ষার্থী নিহত হয়েছে।সোমবার (৩ এপ্রিল) সকাল ৯টার দিকে চরসিন্দুর ইউনিয়নের দক্ষিণ দেওড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব হাসান চরসিন্দুর ইউনিয়নের দক্ষিণ দেওড়া এলাকার আব্দুল মালেকের ছেলে। সে পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের ব্যবসায় শিক্ষা বিভাগের এসএসসি পরিক্ষার্থী ছিলেন।পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে সাকিব তার বড় ভাই রাকিব শেখের মোটরসাইকেল যোগে ফুলবাড়িয়ার দিকে যাচ্ছিলো। মোটরসাইকেলটি দক্ষিণ দেওড়া এলাকার পলাশ সারকারখানার সড়কে আসলে পিছন থেকে একটি ইট বোঝায় বেপরোয়া ট্রলি মোটরসাইকেটিকে ওভারটেক করতে যায়।এ সময় ট্রলির সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলটি ছিটকে পড়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা রাকিব রাস্তার ডানপাশে ছিটকে পড়ে ও পিছনে বসে থাকা সাকিব রাস্তায় ছিটকে পড়ে ট্রলির চাকার নিচে চাপা পড়ে।এতে ঘটনাস্থলেই সাকিবের মৃত্যু হয়। পরে রাকিবকে গুরুতর আহত অবস্থায় পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে বর্তমানে রাকিব চিকিৎসাধীন রয়েছে।পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর ট্রলি ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে। তবে চালক পালিয়ে গেছে।এ ঘটনায় মামলা প্রক্রিয়াদীন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT