1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির বিপুল ভোটে বিজয়ী আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ড.আব্দুল মঈন খান

কালীগঞ্জে যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ সোমবার, ১৩ মার্চ, ২০২৩

গাজীপুরের কালীগঞ্জে যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বাদ আছর হতে স্থাণীয় শিক্ষার্থীরা পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ, নাত পরিবেশন করেন। বাদ মাগরীব হতে কালীগঞ্জ পৌর এলাকার খঞ্জনা গ্রামের আব্দুল মতিন এর বাড়ী সংলগ্ন মাঠে বিশিষ্ট সাংবাদিক ও সমাজ সেবক মো. লোকমান হোসেন পনিরের সভাপতিত্বে মাহফিলের শুভ উদ্বোধন করেন স্থাণীয় ওয়ার্ড আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির হোসেন।
বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত উপজেলা সভাপতি মাওলানা মো. আল-আমিন দেওয়ানের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র এস এম রবিন হোসেন। বিশেষ অতিথি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর উপজেলা সভাপতি মো. আবু তাহের খান (আলমগীর), পৌর আওয়ামী লীগ ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন খান, প্রভাবশালী সদস্য মো. জহিরুল ইসলাম, কালীগঞ্জ টেলিভিশন ক্লাব ও এশিয়ান টিভি, কালীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক মো. মুজিবুর রহমান, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত উপজেলা সাধারণ সম্পাদক মো. আলী হোসেন ভূইয়া খোকন, বাংলাদেশ হিজবুর রাসুল (দ.) উপজেলা সাধারণ সম্পাদক মো. মেজবাহ উদ্দিন, ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সুরুজ খান, ভাদগাতী বায়তুল মামুর জামে মসজিদ পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক কাজী নোমান প্রমূখ।
প্রধান বক্তা হিসাবে তাকরীর পেশ করেন আশেকে রাসুল হযরত মাওলানা গাজী মো. রিয়াজুল হাসান আল-কাদরী। বিশেষ বক্তা বায়তুল কাদির জামে মসজিদের খতিব, হযরত মাওলানা মুফতি মো. রফিকুল বাশার মুনির আন নেছারী, টিওরী সরকার বাড়ী জামে মসজিদের ইমাম ও খতীব, হযরত মাওলানা মো. আওলাদ হোসেন আল-আবেদী, সোম বঙ্গবন্ধু বাজার জামে মসজিদের ইমাম ও খতীব, হযরত মাওলানা সায়ের মো. আনিছুর রহমান।
গভীর রাতে মাহফিলের প্রধান বক্তা উপস্থিত শত শত মুসুল্লীদের নিয়ে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও মুক্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন এবং মাহফিল কমিটি উপস্থিত মুসুল্লিদের মাঝে তবারক বিতরণ করেন। এ সময় অন্যান্যের মাঝে সাংবাদিক মাওলানা মো. রায়হান গাজীপুরী, মো. সোহরাব আলী সরকার, আসাদুজ্জামান নুর, মো. ইউসুফ আলী, মো. আব্দুল মতিন, মো. পনির হোসেন সহ শত শত মুসুল্লী সাধারণ উপস্থিত ছিলেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT