1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান

কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করল ভাষা শহীদদের

মোঃলোকমান হোসেন পনির: বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩

মহান একুশে ফেব্রুয়ারি ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরেই সর্বস্তরের শত শত মানুষের ঢল নামে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে। ফুলে ফুলে ভরে উঠে বাঙালির শোক আর অহংকারের এই মিনার।প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপির পক্ষে উপজেলা আওয়ামী লীগ।

পরে একে একে উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তিযুদ্ধা কমান্ডা,উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা,পৌর আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, পৌর যুবলীগ উপজেলা ছাত্রলীগসহ সাংবাদিক, সামাজিক ও আওয়ামী লীগের সকাল সহযোগী সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।

রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের
এ সময় অমর একুশের কালজয়ী গান-‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’ বাজানো হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ,উপজেলা নির্বাহী অফিসার আসসাদিকজামন,কালীগঞ্জ কাপাসিয়া সার্কেল উখিংমে,থানা অফিসার ইনসার্ছ মোঃ আনিছুর রহমান, সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, উপদেষ্টা ও জেলা পরিষদের সদস্য মোঃ দেলোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র এস এম রবিন হোসেন, সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম সিজু,সাধারণ সম্পাদক মোঃ কাজী ফরহাদ,যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রুবেল পালোয়ান, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন ভান্ডারী, পৌর যুবলীগের সভাপতি মোঃ বাদল হোসেন, সাধারন সম্পাদক মোঃ রেজাউর রহমান আশরাফী খোকন,পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আশরাফুজ্জাম,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জুয়েনা আহমেদ, সাধারণ সম্পাদক মাহাফুজা পারবিনসহ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT