1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

এ্যাড.আশরাফী মেহেদী হাসান গাজীপুর জেলা আওয়ামীলীগের পূনরায় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত

মোঃ মুক্তাদির হোসেন:স্টাফ রিপোর্টার
  • প্রকাশিতঃ শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

গাজীপুরের কালীগজ উপজেলার পৌর ১নং ওয়ার্ডের বাঙ্গালহাওলা- দূর্বাটি গ্রামের মরহুম আশরাফী আব্দুল গণি মিয়া সর্ব কনিষ্ঠ সন্তান এড আশরাফী মেহেদী হাসান গাজীপুর জেলা আওয়ামী লীগের পুনরায় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।তিনি ইতিপূর্বে গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এর দায়িত্ব পালন করেছেন। এডঃ আশরাফী মেহেদী হাসান ২০০৮ ইং সালে কালীগঞ্জ (গাজীপুর) উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আইন সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গাজীপুর জেলা ছাত্রলীগের সদস্য ও যুগ্ম সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।পূণরায় গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।একই সাথে গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব, আ ক ম মোজাম্মেল হক এমপি, ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এম পি র প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সকলের দোয়া কামনা করেন।এ্যাড, আশরাফী মেহেদী হাসান এর চাচা মরহুম সবুর আশরাফী তৎকালীন গাজীপুর মহা কুমার কালীগঞ্জ থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠিতা সভাপতি দায়িত্ব পালন করছেন।এড আশরাফী মেহেদী হাসান বাংলাদেশের প্রথম এটর্নি জেনারেল এবং বাংলাদেশের সংবিধান রচয়িতা কমিটির অন্যতম সদস্য, ( ৭০ এ প্রাদেশিক পরিষদের সদস্য মরহুম এ্যাড, ফকির শাহাবুদ্দিন আহমেদ এর ভাগিনা।এ্যাড, আশরাফী মেহেদী হাসান ব্যাক্তিগত জীবনে আইন পেশায় জড়িত, তাছাড়া তিনি দৃষ্টি সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মন্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।কালীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে একজন পরিচ্ছন্ন নেতা হিসাবে পরিচিতি লাভ করেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT