1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার

নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩

নরসিংদীর পলাশের ডাংগা ইউনিয়নে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে বার্ষিক ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে ডাংগা ইউনিয়নের ইসলাম পাড়া গ্রামে আল-জাফরান ফাউন্ডেশন এ ইসলামী মহা সম্মেলনের আয়োজন করেন।ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-জাফরান ফাউন্ডেশনের উপদেষ্টা ডাংগা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সাবের উল হাই।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আল-জাফরান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও ডাংগা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ হোসেন সেলিম।

পৃষ্ঠপোষকতায় ছিলেন ডাংগা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ এনায়েত হোসেন।সম্মেলনে সহ সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রনালয়ের অডিট এন্ড এ্কাউন্ড অফিসার মোঃ আলী আকবর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাংগা ইউপি’র ৫নং ওয়ার্ড সদস্য মোঃ সাইফুল ইসলাম রতন,ডাংগা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি কৌশিক আহমেদ নয়ন,ডাংগা ইউপি’র ৪নং ওয়ার্ড সদস্য আব্দুল আজিজ লাল মিয়া।

এসময় আরো উপস্থিত ছিলেন সম্মেলন বাস্তবায়ন কমিটির মহাসচিব আরিফুল ইসলাম হৃদয়,সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা মাহফুজুর রহমান।

সম্মেলনে তুরস্ক, সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন সম্মেলনের প্রধান আলোচক কুমিল্লার সুধন্যপুর ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি মুশতাকুন্নবী কাসেমী।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT