1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান

নরসিংদীতে করতেতৈল স্মার্ট একাডেমি কার্যালয় উদ্বোধন,একাডেমি আয়োজিত ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩

নরসিংদীর পলাশের ঘোড়াশাল পৌরসভার করতেতৈল স্মার্ট একাডেমি কার্যালয় শুভ উদ্বোধন ও করতেতৈল স্মার্ট একাডেমি আয়োজিত ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার(১৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় ঘোড়াশাল পৌর এলাকার করতেতৈল গনি মার্কেট সংলগ্ন করতেতৈল স্মার্ট একাডেমির প্রধান কার্যালয় শুভ উদ্বোধন করা হয়।করতেতৈল স্মার্ট একাডেমি প্রধান কার্যালয় শুভ উদ্বোধন করেন ঘোড়াশাল পৌর মেয়র ও করতেতৈল স্মার্ট একাডেমির প্রতিষ্ঠাতা মোঃ আল মুজাহিদ হোসেন তুষার।

পরে করতেতৈল স্মার্ট একাডেমি আয়োজিত ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।ফাইনাল খেলায় করতেতৈল স্মার্ট একাডেমির সভাপতি আহছান কাইয়ুম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর মেয়র ও পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষার।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক এস এম মান্নান,

ঘোড়াশাল পৌর কাউন্সিলর ও উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফরহাদ হোসেন,পৌর মহিলা কাউন্সিলর মরিয়ম আক্তার লিমা।

আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য এম এ গাফফার,যুবলীগ নেতা নাদিম মোস্তফা, ঘোড়াশাল পৌর ছাত্রলীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান,সাধারণ সম্পাদক নোমান আহমেদ রাজা,  করতেতৈল স্মার্ট একাডেমির সিনিয়র সহ সভাপতি মোঃ মাসুদ রানা,সাধারণ সম্পাদক মোঃ তুহিন হোসেন,যুবলীগ নেতা আনোয়ার হোসেন প্রমুখ।

করতেতৈল স্মার্ট একাডেমি আয়োজিত ব্যাডমিন্টন ফাইনাল খেলায় বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT