1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা

কালীগঞ্জে চৌড়া বড়খেত যুব সমাজের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩

গাজীপুরের কালীগঞ্জ উপজেলাধীন কালীগঞ্জ পৌর ৬নং ওয়ার্ডের চৌড়া বড়খেত যুব সমাজের এর উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বাদ আছর হইতে চৌড়া বড় খেত যুব সমাজের উদ্যোগে,চৌড়া সরকার বাড়ি মসজিদ সংলগ্ন মাঠে ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক ও সমাজ সেবক মোঃ লোকমান হোসেন (পনির)।

মাওলানা সাইফুল ইসলাম এর সঞ্চলনায় ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসাবে তাকরীর পেশ করেন চৌড়া দরগা ঐতিহাসিক কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হজরত মাওলানা মুফতি নাসির উদ্দিন মাহামুদী,প্রধান মেহমান হিসাবে তাকবীর পেশ করেন মুফাসিরে কোরআন মোহাম্মদপুর পুলপাড় জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা তাফাজুল হুসাইন দা.বা।

বিশেষ বক্তা হিসাবে তাকবীর পেশ করেন মুফাসিরে কোরআন হজরত মাওলানা হাফেজ নুরে আলম বরগুনা বরিশাল,চৌড়া সরকার বাড়ি জামে মসজিদের খতিব হজরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম,

প্রধান বক্তা চৌড়া দরগা ঐতিহাসিক কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হজরত মাওলানা মুফতি নাসির উদ্দিন মাহামুদী,শত শত মুসুল্লী সাধারণকে নিয়ে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও মুক্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT