1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান

শিবপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মোঃখায়রুল ইসলাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

নরসিংদীর শিবপুর উপজেলার এক অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মাছিমপুর ইউনিয়নের খড়িয়া গ্রামের দক্ষিণপাড়ার একটি খালের পাশের কালভার্ট–সংলগ্ন লতাপাতার ঝোপ থেকে তাঁর বিকৃত ও বীভৎস হয়ে যাওয়া লাশটি উদ্ধার করা হয়।লাশ উদ্ধারের পর থেকে বেলা দুইটা পর্যন্ত ওই নারীর নাম-পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি। তাঁর আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫। তাঁর সঙ্গে ঠিক কী ঘটেছে, তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন পুলিশ কর্মকর্তারা। কয়েক দিন আগে দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যার পর আজ সকালে ওই নারীর লাশ এখানে ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ।পুলিশ ও স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, আজ সকালে কালভার্টটির পাশ দিয়ে চলাচলের সময় স্থানীয় লোকজন একটি ঝোপে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় ওই এলাকায় প্রচুর লোকজন জড়ো হয়ে যান। কিন্তু তাঁরা কেউই ওই নারীকে শনাক্ত করতে পারেননি। পরে খবর পেয়ে শিবপুর থানার উপপরিদর্শক কামরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করেন।এ বিষয়ে শিবপুর থানার উপপরিদর্শক কামরুল ইসলাম জানান, ওই নারীর পরনে সালোয়ার-কামিজ ছিল। তাঁর গলায় ওড়না পেঁচানো ছিল। তবে কয়েক দিনে লাশ পচে বিকৃত ও বীভৎস হয়ে যাওয়ায় তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন বোঝা যাচ্ছে না। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁর সঙ্গে ঠিক কী ঘটেছিল, তা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে জানা যাবে।শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন মিয়া বলেন, ‘ওই নারীকে হত্যা করা হয়েছে, এটা নিশ্চিত। তবে কীভাবে হত্যা করা হয়েছে, তা আমরা এখনো নিশ্চিত নই। এ ঘটনায় পুলিশি তদন্ত শুরু হয়েছে। আশা করছি, খুব দ্রুতই এ হত্যাকাণ্ডের মূল রহস্য আমরা উদ্‌ঘাটন করতে পারবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT