1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির বিপুল ভোটে বিজয়ী আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১৩ দিনের ব্যবধানে এনডিই ঠিকাদার প্রতিষ্ঠানের গাড়ি চাপায় আরেক জনের মৃত্যু

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩

নরসিংদীর পলাশ উপজেলার ডাংগায় ১৩ দিনের ব্যবধানে এনডিই ঠিকাদার প্রতিষ্ঠানের ড্রাম- ট্রাকের চাপায় তাসমিন নামে এক চার বছরের শিশু নিহত হয়েছে।বুধবার(১১ জানুয়ারি)বেলা সাড়ে ১২ টার দিকে ডাংগা ইউনিয়নের কেন্দুয়াব গ্রামের (ঠেঙ্গারদী) এলাকায় পাঁচদোনা-ডাংগা সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত তাসমিন কেন্দুয়াব গ্রামের(ঠেঙ্গারদী) হোসেন আলীর মেয়ে।নিহতের স্বজনরা জানান,আজ বুধবার সকাল থেকে এনডিএ নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের একটি বালু ভর্তি ড্রাম-ট্রাক পাঁচদোনা-ডাংগা সড়কের নির্মাণ কাজ করছিলো।পরে বেলা সাড়ে ১২টার দিকে ট্রাকটি ডাংগার কেন্দুয়াব গ্রামের (ঠেঙ্গারদী) এলাকায় পৌঁছালে সড়ক পার হতে যাওয়া তাসমিন নামের তিন বছরের এক শিশুকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই শিশু তাসমিনের মৃত্যু হয়।পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহ উদ্ধার করে।এ ঘটনায় ড্রাম-ট্রাক জব্দ ও চালককে আটক করে পুলিশ।ডাংগা পুলিশ ক্যাম্প ইনচার্জ (এএসআই) খাইরুল ইসলাম জানান, নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

উল্লেখ:গত ২৮ ডিসেম্বর ২০২২ বেলা ১১টার দিকে পলাশ উপজেলার ডাংগা বাজারে এনডিই ঠিকাদার প্রতিষ্ঠানের ভেকু চাপায় ডাংগা বাজারের শ্রমিক বাচ্চু ফকির নিহত হন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT