1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে পাঁচজন টেঁটাবিদ্ধ

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

নরসিংদীর মাধবদীতে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে পাঁচজন টেঁটাবিদ্ধ হয়েছেন।সব মিলিয়ে দশ জন আহত হয়েছেন। আজ রোববার সকালে মাধবদী থানার চরদীঘলদি ইউনিয়নের জিতরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ঘটনায় আহতরা হলেন জিতরামপুর গ্রামের করুণা বেগম (৫০), গোলজার (৫৫), শাহাবুদ্দিন (৩৫), সিরাজুল (২৪), সাদ্দাম (২২), জুলহাস মিয়া (৫৫), হযরত আলী (৫৫), মিছির আলি (৪০), শাহান শাহ (৪৪) ও রাসেল মিয়া (১৮)।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তার নিয়ে জিতরামপুর গ্রামের আবুল ও রমজানের মধ্যে বিরোধ চলছে দীর্ঘদিন ধরে।এ নিয়ে গতকাল শনিবার রাত থেকে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা শুরু হয়। আজ সকালে দুই পক্ষের লোকেরা টেঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।এতে পাঁচজন টেঁটাবিদ্ধ হন।এ সময় উভয় পক্ষের ১০ জন আহত হন।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।খবর পেয়ে মাধবদী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।মাধবদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম বলেন,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT