1. admin@jonogonerbani.com : admin :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান

নরসিংদীতে উৎসবে সেজেছে আর্জেন্টিনার ভক্তরা

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা।এরপরই আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচের মধ্যকার বিশ্বকাপ ফুটবল খেলা।এই ফুটবলের উন্মাদনায় মেতেছে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্জেন্টিনার ফুটবল ভক্তরা।কাঁপছেন বিশ্বকাপের জ্বরে।এই জ্বর আরও বাড়াতে আয়োজনের যেন কমতি নেই ঘোড়াশালে।

খেলা দেখতে বুধবার (৩০ নভেম্বর )রাতে গাফফার ফাউন্ডেশনের নিচতলায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য লাগানো হয়েছে ২০ ফুট ডিজিটাল স্ক্রিন।এই ডিজিটাল স্ত্রিন ফুটবল প্রেমীদের জন্য লাগিয়েছেন ঘোড়াশাল পৌর মেয়র ও পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষার।খেলার ধারাবাহিকতায় আজ আর্জেন্টিনা ফুটবল দলের ভক্ত মোঃ রহমত আলী,মোঃলিটন মিয়া,মোঃ শরিফ মিয়া এদের সৌজন্যে চলছে রাতে বিরানি খাওয়ার আয়োজন।প্রায় দুই শতাধিক আর্জেন্টিনার ফুটবল ভক্তদের রাতে খাওয়ার ব্যবস্হা করেন।বিশ্বকাপ ফুটবল খেলার আনন্দ ছড়িয়ে দিতে এই আয়োজন।আনন্দ ছড়িয়ে পড়েছে ঘোড়াশালের অলি গলিতে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT