1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান

নরসিংদীতে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

ডাংগা ইউনিয়নের সান্তানপাড়া ঈদগাহ মাঠে দিবা-রাত্রি চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে

নরসিংদীর পলাশে সান্তানপাড়া যুব সমাজের উদ্যোগে দিবা-রাত্রি চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ নভেম্বর)সকালে সান্তানপাড়া ঈদগাহ মাঠে ডাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সাবের উল হাই এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রাণ আরএফএল কোম্পানির সিনিয়র জিএম ফজলে রাব্বি বিপ্লব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাংগা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কাউসার ভুঁইয়া, ডাংগা ইউপি ১নং ওয়ার্ড সদস্য মোঃ ফরহাদ হোসেন,ইউপি ২নং ওয়ার্ড সদস্য মোঃ রেজাউল করিম টিটু, ইউপি ৩নং ওয়ার্ড সদস্য মোঃ আফজাল হোসেন, ডাংগা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম নাদিম, সাধারণ সম্পাদক এস এন নাঈম,ইউনিয়ন যুবলীগ নেতা রাজু আহমেদ প্রমুখ।

দিবা-রাত্রি ফুটবল খেলায় ঈশ্বরপুর ফুটবল একাদশ ও সান্তানপাড়া লায়ন্স ক্লাবের মধ্যেকার ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে গোল শূন্য হয়।পরে ট্রাইবেকারে ঈশ্বরপুর ফুটবল একাদশকে ৩-২ গোলে হারিয়ে সান্তানপাড়া লায়ন্স ক্লাব জয় লাভ করে। খেলায় রানার্স আপ দলকে টেলিভিশন ও বিজয়ী দলকে ফ্রিজ পুরস্কার প্রদান করেন মোঃ সাবের উল হাই ও অতিথিরা।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT