1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার

নরসিংদীতে ২২০০ ফুট পতাকা নিয়ে ব্রাজিল সমর্থকদের বিশাল মিছিল

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ সোমবার, ২১ নভেম্বর, ২০২২

ফুটবল বিশ্বকাপ এলেই ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে চলে না প্রতিযোগিতা।পাল্লা দিয়ে চলে পতাকা তৈরির কাজ। কে, কার থেকে বড় পতাকা প্রদর্শন করতে পারে, সেটি নিয়ে চলে তুমুল লড়াই। এর ব্যতিক্রম হয়নি নরসিংদীতেও। আর্জেন্টিনা সমর্থকদের দুই হাজার ফুট দৈর্ঘ্যের পতাকাকে টক্কর দিতে এবার ব্রাজিল সমর্থকরা তৈরি করলো দুই হাজার ২০০ ফুট লম্বা পতাকা। আর এই পতাকা প্রদর্শন করা হয় ঢাক-ঢোল পিটিয়ে।জানা যায়, নরসিংদীর পলাশ উপজেলায় গত দুই দিন আগে আর্জেন্টিনার সমর্থকরা দুই হাজার ফুট দৈর্ঘ্যের পতাকা প্রদর্শন করে তাদের প্রিয় দলকে সমর্থন জানায়। আর এই পতাকাকে টক্কর দিতে এবার ব্রাজিল সমর্থকরা দুই হাজার ২০০ ফুট দৈর্ঘ্যের পতাকা প্রদর্শন করে তাক লাগিয়ে দিলেন।বিকেলে ঢাক-ঢোল পিটিয়ে নিজেদের প্রিয় দলের জার্সি পরিহিত শতশত সমর্থকরা বিশাল এই পতাকা নিয়ে ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাজার থেকে আলির মোড় হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সমর্থকদের দাবি, এটিই হবে নরসিংদী জেলার সবচেয়ে বড় পতাকা প্রদর্শন। আগামী ২৫ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১টায় নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।জানা গেছে, পলাশ বাজার ব্রাজিল সমর্থক গোষ্ঠীর আয়োজনে প্রায় এক লাখ টাকা ব্যয়ে এই পতাকা তৈরি করা হয়েছে। ব্রাজিলের সমর্থক গোষ্ঠীরা বলেন, তাদের প্রিয় দল ব্রাজিল ও প্রিয় খেলোয়াড় নেইমার। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে পরাজিত করে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হবে।র‌্যালিতে সবার কণ্ঠে ছিল ব্রাজিল আর নেইমারের স্লোগান।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT