1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশের ডাংগা ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন পলাশের ঘোড়াশালে নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পলাশে জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাউকের ইমারত পরিদর্শক এম এ মালেকের নোটিশ বাণিজ্যে , সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি পলাশে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ  স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে

দীর্ঘ তিন বছর পর খোলা হচ্ছে ভারত বাংলাদেশ বর্ডার হাট 

মোঃনাজমুল ইসলাম মন্টু:বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিতঃ বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

দীর্ঘ তিন বছর পর খোলা হচ্ছে ভারত বাংলাদেশ বর্ডার হাট। করোনা মহামারির কারণে বন্ধ থাকা বর্ডার হাট খুলে দেয়া হচ্ছে আগামী ডিসেম্বরের মাসের প্রথম সপ্তাহে।১৫ নভেম্বর মঙ্গলবার বাংলাদেশ ভারত দুই দেশের যৌথ আলোচনা সভায় সিদ্ধান্ত হয়েছে আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে খুলে দেওয়া হবে। আলোচনা সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ভারতের দক্ষিণ আমপাতি জেলা প্রশাসক শ্রী জি ক্ষারমাওফ্লাং ও বাংলাদেশের কুড়িগ্রাম জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম। পৃথক সংবাদ ব্রিফিংয়ে তারা জানান, অফিসিয়ালি কাগজ পত্রের সাক্ষরতা শেষ আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বর্ডার হাট খুলে দেওয়া জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বাংলাদেশের পক্ষে আলোচনা সভায় অংশ নেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, খন্দকার মুদাচ্ছির বিন আলী, রাজিবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো, উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্তী, রাজিবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোজাহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই সরকার, রাজিবপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস,ও ভারতের পক্ষ থেকে অংশ নেন দক্ষিণ আমপাতি জেলা প্রশাসক শ্রী জি ক্ষারমাওফ্লাং, অতিরিক্ত জেলাপ্রশাসক কে সাংমা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শ্রীমতী লিনা সহ দুই দেশের বিজিবি বিএসএফ, বর্ডার হাটের ব্যবসায়ীবৃন্দ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT