1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রী গ্রেফতার

মোঃনাজমুল ইসলাম মন্টু বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশিতঃ বুধবার, ২ নভেম্বর, ২০২২

ঢাকার ধামরাই থেকে চুরি হওয়া গরু নিজ বাড়িতে রেখে বিক্রির অভিযোগে বাবলী আক্তার নামে ছাত্রলীগের এক নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। ২ নভেম্বর বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।এর আগে ভোরে সাভারের রেডিও কলোনি এলাকায় অভিযান চালিয়ে ওই ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার করে পুলিশ। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক।মামলা সূত্র এবং পুলিশ জানায়, বিভিন্ন সময় ধামরাই এলাকা থেকে গরু চুরি হয়। বেশ কিছু দিন আগে কুল্লা ইউনিয়নের সিতি গ্রামে গরু চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় অজ্ঞাতদের আসামি করে থানায় একটি মামলা করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে। তাদেরর দেওয়া তথ্যের ভিত্তিতে এই ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার করা হয়।বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, ধামরাইয়ে গরু চুরির পর সাভারের রেডিও কলোনি এলাকায় ওই নেত্রীর বাড়িতে রেখে বিক্রি করা হতো। গরু চুরির ঘটনায় সম্পৃক্ত থাকার দায়ে তাকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT