1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান

নরসিংদীর রায়পুরায় ৩ সন্ত্রাসী গ্রেফতার

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

নরসিংদীর রায়পুরায় ৬টি ওয়ান শুটার গান ১৩৮টি ককটেল ও শর্টগানের গুলিসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। রায়পুরার মুছাপুর ইউনিয়নের তুলাতুলী চকবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৩৮টি ককটেল, ৬টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান, শট গানের কার্তুজ ১১টি, ৪টি মোবাইল, ৬টি সীমকার্ড ও নগদ ৬,৫০০ টাকা উদ্ধার করা হয়। আজ বিকেলে নরসিংদী র‌্যাব-১১ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলো রায়পুরাার তুলাতুলী গ্রামের মোঃ ইউনুছ মিয়া এর ছেলে মোঃ দুলাল ওরফে নুরুল হক (৪২), একই গ্রামের গিয়াস উদ্দিন এর ছেলে জুয়েল হোসেন (৩২), একই এলাকার মৃত বাচ্চু মিয়া এর ছেলে আমিনুল ইসলাম সুজন (৩২)।প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন জানান, নরসিংদী জেলায় সংঘটিত হত্যা, মাদক, চুরি, ডাকাতি, অপহরণ, অস্ত্রধারী সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামীসহ সংঘটিত বিভিন্ন অপরাধ রুখে দিতে র‌্যাব-১১ অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার রাতে র‌্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার রায়পুরা থানার তুলাতুলী চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। ওই সময় অস্ত্রধারী ৩ সন্ত্রাসী গ্রেফতার করে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT