1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার

নরসিংদী জেলা পরিষদ নির্বাচনে মোঃ মনির হোসেন ভূইয়া বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

নরসিংদী জেলা পরিষদে নির্বাচনে মোঃ মনির হোসেন ভূঁইয়া বেসরকারিভাবে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।১৭ অক্টোবর ২০২২ সোমবার অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নরসিংদী জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৬২২ ভোট পেয়ে মোঃ মনির হোসেন ভূইয়া (বিদ্রোহী) আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী বেসরকারীভাবে জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বদ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান জেলা পরিষদ প্রশাসক আব্দুল মতিন ভূইয়া (প্রতীক-কাপপিরিচ) পেয়েছেন ৩৫০ ভোট। অপর প্রার্থী সৈয়দ মাহমুদ জাহান লিটু পেয়েছেন (মোটরসাইকেল) ২১ ভোট।নরসিংদী জেলার মোট ভোটার ছিল ১০০৩। ৬টি উপজেলায় ৬টি ভোট কেন্দ্রে মোট ১৩টি বুথ কক্ষ স্থাপন করা হয়। জেলা পরিষদ নির্বাচনে ভোটার ছিল নির্বাচিত জনপ্রতিনিধি ইউপি মেম্বার, চেয়ারম্যান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার চেয়ারম্যান গন ।সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত একটানা বিরতিহীন ভাবে ভোটগ্রহণ হয়। প্রতিটি ভোট কেন্দ্র এলাকায় সিসি ক্যামেরার আওতাধীন ছিল।শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে জেলা প্রশাসন, বিজিপি, র‌্যাব, পুলিশ, আনসার, মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করেছিল।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT