1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
আব্দুল মোমেন খান দেশে সর্ব প্রথম দারিদ্র ও খাদ্য সমস্যা থেকে উত্তরণ ঘটিয়েছিল: ড. মঈন খান সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যু বার্ষিকী আজ নরসিংদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে শিক্ষকদের অবস্থান কর্মসূচি বেগম রোকেয়া দিবসে পলাশের শাহানা পারভীন ‘সর্বশ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত ঘোড়াশাল ট্রাজেডি আজ কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত নরসিংদীতে র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাঁজাসহ আটক ২, কাভার্ডভ্যান জব্দ বাংলাদেশে আমরা ভিন্ন মতকে প্রতিষ্ঠা করতে চাই: উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বেগম জিয়া অন্যায়ের কাছে কখনো মাথা নত করেনি- ড. আব্দুল মঈন খান

পলাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

নরসিংদীর পলাশ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে,কেক কাটা আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিনারদী ইউপি চেয়ারম্যান ও পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রফেসর কামরুল ইসলাম গাজী ,ঘোড়াশাল পৌর মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষার , উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা আওয়ামী সেচ্চাসেবকলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু,সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শেখর, চরসিন্দুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃমোফাজ্জল হোসেন রতন,গজারিয়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী,জিনারদী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি তরণী কান্ত দাস,গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারে নিহতদের আত্মার মাগফেরাত কামনা সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য , দীর্ঘায়ু,দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT