1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার-কাজী আশরাফুল আজীম

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

নরসিংদী জেলার পুলিশ সুপার ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত

নরসিংদী জেলার পুলিশ কাজী আশরাফুল আজীম, পিপিএম ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় বুধবার (২১ সেপ্টেম্বর) ঢাকা রেঞ্জের মাসিক সভায় হাবিবুর রহমান,বিপিএম (বার), পিপিএম (বার), ডিআইজি, ঢাকা রেঞ্জ এর নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন পুলিশ সুপার, নরসিংদী।পাশাপাশি নরসিংদী জেলা পুলিশ ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত হয়েছে।ওয়ারেন্ট নিষ্পত্তি, নিয়মিত মামলায় আসামী গ্রেপ্তার, মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, চোরাই মালামাল উদ্ধার, ভিকটিম উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণসহ নরসিংদী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য অবদান রাখায় ঢাকা রেঞ্জ কর্তৃক শ্রেষ্ঠ পুলিশ সুপার ও শ্রেষ্ঠ জেলা হিসেবে নরসিংদীর পুলিশ সুপার ও নরসিংদী জেলা পুলিশকে মনোনীত করা হয়।উল্লেখ্য যে,এবছরের (জুলাই) মাসে নরসিংদী জেলা গোয়েন্দা শাখা শাখায় কর্মরত এসআই(নিঃ)মোঃ জামিরুল ইসলাম, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারকারী অফিসার হিসেবে এবং রায়পুরা থানায় কর্মরত এসআই(নিঃ)দীপংকর দাস, মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার হিসেবে ঢাকা রেঞ্জের ১ম স্থান অর্জন করেন।এছাড়া,এবছরের (আগস্ট) মাসে নরসিংদী জেলা গোয়েন্দা শাখা শাখায় কর্মরত এসআই(নিঃ) সাদেকুর রহমান, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারকারী অফিসার হিসেবে এবং শিবপুর মডেল থানায় কর্মরত এসআই(নিঃ) মুক্তার হোসেন, মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার হিসেবে ঢাকা রেঞ্জের ১ম স্থান অর্জন করেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT