1. admin@jonogonerbani.com : admin :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার

শিবপুরে চাঁদা না দেয়ায় পার্কে আগুন দেয়ার অভিযোগ স্থানীয় ইউপি সদস্যের বিরুদ্ধে

হৃদয় এস সরকার | নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ বুধবার, ১১ মে, ২০২২

শিবপুরে চাঁদা না দেয়ায় পড়শিবাড়ি গার্ডেন নামে নির্মানাধীণ একটি পার্কে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্যসহ কয়েকজনের বিরুদ্ধে। এসময় ওই গার্ডেনের নার্সারির প্রায় ২লাখ টাকার ফলজ ও সবজি গাছ কেটে এবং উপড়ে ফেলে নষ্ট করে দেয়। গতকাল উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের ভুরবুড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর শিবপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভুক্তভোগীরা জানান, ইউপি সদস্যসহ গ্রামের স্থানীয় বাসিন্দা ২০ থেকে ২৫জন মিলে ওই প্রতিষ্ঠানে হামলা চালায়। এসময় ওই ফাস্টফুডের দোকান ঘরে আগুন লাগিয়ে দেয়। সেই সাথে নার্সারির বিভিন্ন ফলজ ও সবজির গাছ নষ্ট করে চলে যায়। এদিকে ঘরে থাকা দামী জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় এবং মোটর ও লাইটসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়। পরে মোর্শেদ মিয়া ৯৯৯ কল দিলে শিবপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এঘটনায় তিন চার লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

অভিযুক্ত ইউপি সদস্য আমিনুল ইসলামরে সাথে যোগাযোগ করা যায় নি।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT