1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার দীর্ঘ দুই বছর পর পলাশের ডাংগায় পুলিশ ক্যাম্পের উদ্বোধন ও প্রাণ- আরএফএলের পুলিশ ভ্যান হস্তান্তর পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু

নরসিংদীর পলাশ শিল্পাঞ্চল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থী অভিভাবক সমাবেশ

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

নরসিংদীর পলাশ শিল্পাঞ্চল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থী  অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

নরসিংদীর পলাশ উপজেলার পলাশ শিল্পাঞ্চল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রবিবার(১৮ সেপ্টেম্বর)কলেজ মাঠে,পলাশ শিল্পাঞ্চল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ রাশেদুজ্জামান এর সভাপতিত্বে ও প্রফেসর মোঃ জাকারিয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ও পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ। সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘ দিনের স্বপ্ন সরকারি সুযোগ-সুবিধা ও বেতন কাঠামো।এ সময় সরকারি বিধি মোতাবেক এইচএসসি শিক্ষার্থীদের মাসিক বেতন ২৫ টাকা এবং বিএম/অনার্সের শিক্ষার্থীদের মাসিক বেতন ৩০ টাকা বলে ঘোষণা করেন প্রধান অতিথি।প্রধান অতিথি বলেন, আগামী ১লা অক্টোবর থেকে কার্যকর করা হবে।এসময় উপস্থিত ছিলেন,পলাশ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষার , জিনারদী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রফেসর কামরুল ইসলাম গাজী।আরোও উপস্থিত ছিলেন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT