1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান

নরসিংদীতে বিএনপির মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

নরসিংদীতে বিএনপির উদ্যোগে গুম হত্যা ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে বিএনপির চিনিশপুর কার্যালয়ের সামনে এই মানববন্ধন হয়।মানববন্ধনে গুম ও খুনসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির জন্য সরকারকে দায়ী করে দ্রুত সরকার পতনের আন্দোলন জোরদার করা আহ্বান জানানো হয়। মানববন্ধন শেষে বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়।বিএনপির যুগ্ম-মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাবেক ভিপি এমএ জলিল, আকবর হোসেন, গোলাম কবির কামাল, ফারুক উদ্দীন ভূঁইয়া, আমিনুল হক বাচ্চু, খবিরুল ইসলাম বাবুল, ছাত্র নেতা সিদ্দিকুর রহমান নাহিদ।এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT