1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার

নরসিংদীর ডাংগা ইউনিয়নে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শনিবার, ২৭ আগস্ট, ২০২২

প্রায় হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডু।গ্রাম বাংলার এই হাডুডু খেলাকে ধরে রাখতে নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নে হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬)আগস্ট বিকালে ডাংগা ইউনিয়নের খিলপাড়া যুব সমাজের আয়োজনে বিবাহিত বনাম অবিবাহিত হাডুডু ফাইনাল খেলায় বিবাহিত দল ২ -০ জয়ী হয়।ডাংগা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সাবের উল হাই এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইজি ফ্যাশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক তৌহিদ চৌধুরী,উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ডাংগা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কাউসার ভূইয়া।এ সময় উপস্থিত ছিলেন ডাংগা ইউপি সদস্য মোঃ ফরহাদ হোসেন, ইউপি সদস্য রেজাউল করিম টিটু,ইউপি সদস্য আফজাল হোসেন,সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রাশিদা বকুল,ডাংগা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ এনায়েত হোসেন,ডাংগা ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এলাকার জনসাধারণ।হাডুডু খেলায় বিবাহিত বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT