1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশের ডাংগা ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন পলাশের ঘোড়াশালে নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পলাশে জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাউকের ইমারত পরিদর্শক এম এ মালেকের নোটিশ বাণিজ্যে , সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি পলাশে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ  স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে

ইভিএমে ১৫০ আসনে ভোটের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আওয়ামীলীগ

  • প্রকাশিতঃ বুধবার, ২৪ আগস্ট, ২০২২

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আওয়ামীলীগ।আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।আওয়ামীলীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদিকা, নারীনেত্রী আইভি রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বুধবার রাজধানীর বনানীতে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের।সাংবাদিকের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,সংলাপে আমরা ৩০০ আসনেই ইভিএম চেয়েছিলাম। নির্বাচন কমিশন অর্ধেক আসনে সম্মত হয়েছে। আমরা নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানাই।সড়ক পরিবহনমন্ত্রী বলেন,আমরা ২০১৮ সালের নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বলেছি, আধুনিক যে টেকনোলজি, এটা ব্যবহার করা সংগত। কারচুপির ও জালিয়াতির নির্বাচনের পুনরাবৃত্তি আমরা চাই না। তারপর কিছু কিছু করে ইভিএম চালু করা হয়েছিল। এবারও আমরা ৩০০ আসনে চেয়েছিলাম।ইভিএমে কোনো ঝামেলা নেই বলে দাবি করেন সেতুমন্ত্রী। তিনি বলেন,যারা ইভিএমকে ভয় পায়, আমি জানি না, তারা জনগণের ভোট নিরপেক্ষ হোক, কারচুপিমুক্ত হোক, এটা চায় কি না।আগামী জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ দেড় শ আসনে ইভিএমে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নেয়।আইভি রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ ২৪ আগস্ট। তিনি ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় আহত হন। পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ২৪ আগস্ট তিনি মারা যান।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT