1. admin@jonogonerbani.com : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ছাত্রদল নেতাকে গুলি, স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কুপিয়ে জখম পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

নরসিংদীর পলাশে ২৫ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ দুইজন গ্রেপ্তার

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

নরসিংদীর পলাশ উপজেলায় ২৫ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পলাশ থানা পুলিশ।সোমবার রাতে জিনারদী ইউনিয়নের বরাব এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- জিনারদী ইউনিয়নের উত্তরচন্দন গ্রামের নাইম মিয়া (২৬) ও চৌতুরপর গ্রামের আরমান হোসেন (১৬)।পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ এই তথ্য নিশ্চিত করেছেন।গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল-মামুন ও এসআই শাহ আলমের নেতৃত্বে এক দল পুলিশ বরাব এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের দখল থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পলাশ থানায় একটি মামলা হয়েছে।এছাড়াও গ্রেপ্তারকৃত নাইম মিয়ার বিরুদ্ধে পূর্বেই একাধিক মাদক মামলা রয়েছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT