1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার

নরসিংদীর মেহেরপাড়ায় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

নরসিংদীর মেহেরপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮)আগস্ট বিকালে মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর শাহী ঈদগাহ মাঠে মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মাহবুবুল হাসান এর আয়োজনে এই আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

আব্দুল হালিম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নরসিংদী-২ এর সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী,ঘোড়াশাল পৌর মেয়র ও পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষার,পবিত্র রঞ্জন মহাদেব,মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান আজহার অমিত প্রান্ত,পাঁচদোনা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান,ডাংগা ইউপি চেয়ারম্যান মোঃ সাবের উল হাই, চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন,গজারিয়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ সহ স্হানীয় সকল শ্রেনীপেশার জনসাধারণ।আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্ট শাহাদাত বরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT