1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার

নবীনগরে এসিল্যান্ড মোশাররফ হোসাইন এর হস্তক্ষেপে অবৈধ বাঁধ অপসারণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
  • প্রকাশিতঃ বুধবার, ৪ মে, ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের মাঝিয়ারা মৌজার ভিটিবিষাড়া ও মাঝিয়ারা সংযোগ সড়কের পাশ দিয়ে প্রবাহিত খালের মধ্যে অবৈধ বাঁধ নির্মাণ করে পানি প্রবাহে বিঘ্ন সৃষ্টি করছিল মোহাম্মদ মজিবুর রহমান, পিতা আব্দুস সালাম, গ্রাম,- বিটিভিশারা। আজ উক্ত স্থানে অভিযান পরিচালনা করে বাঁধ নির্মাণকারীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন। উক্ত অভিযানে সহযোগিতা করেন নবীনগর থানার পুলিশ। তাছাড়া অবৈধ দখল কারী ব্যক্তি আগামী ০৩ দিনের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণ করে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে মর্মে লিখিত প্রদান করেন। উক্ত কাজের তদারকি করার জন্য জন্য রতনপুর ইউনিয়ন পরিষদের ২ জন মেম্বার কে দায়িত্ব প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন কোনো অবস্থাতেই সরকারি জায়গা অথবা খাল ভরাট করতে দেওয়া হবে না। যাহারা সরকারি জায়গা অথবা খাল ভরাট করে পানির প্রবাহে বাধা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা করা হবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT