1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির বিপুল ভোটে বিজয়ী আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

পলাশে গজারিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে যৌথ সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২

নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার পহেলা আগষ্ট গজারিয়া নোয়াকান্দা বাজারে আওয়ামীলীগে ও সহযোগী সংগঠনের উদ্যোগে আওয়ামীলীগের যৌথ সভার আয়োজন করেন।গজারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ বদরুজ্জামান ভূঁইয়া এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

নরসিংদী-২ এর সংসদ সদস্য ও পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পলাশ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন,জিনারদী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রফেসর কামরুল ইসলাম গাজী,উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার,উপজেলা ছাত্রলীগের সভাপতি রনি প্রধান,সাধারণ সম্পাদক এস এম আরিফ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু ও সাধারণ সম্পাদক বি এম আওলাদ হোসেন শেখর। আরো উপস্থিত ছিলেন, গজারিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক মিয়া,গজারিয়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী সহ গজারিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT