1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির বিপুল ভোটে বিজয়ী আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রায়পুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

  • প্রকাশিতঃ রবিবার, ১ মে, ২০২২

মো: খায়রুল ইসলামঃ নরসিংদীর রায়পুরার হাইরমারায় বিদ্যুতের মিটার কেটে নেওয়ার জের ধরে বড় দুই ভাই মিলে উপর্যুপরি পিটিয়ে ছোট ভাইকে হত্যার ঘটনা ঘটেছে। সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই যুবকের নাম মো. শফিকুল ইসলাম ওরফে শফিক (২৬)। তিনি রায়পুরার হাইরমারা ইউনিয়নের দড়ি হাইরমারা গ্রামের মৃত মোরশেদ মিয়ার ছেলে।

অভিযুক্ত দুই ভাই হলেন, মাসুম মিয়া ও মোতালেব মিয়া। পুলিশ ও স্থানীয়রা জানান, জমিজমা নিয়ে তিন ভাইয়ের মধ্যে সম্পর্ক খারাপ ছিল। স¤প্রতি শফিকুল পল্লীবিদ্যুৎ কার্যালয়ে গিয়ে তাদের বাড়ির বিদ্যুতের মিটার কেটে নেওয়ার আবেদন করেন। রোববার দুপুরে পল্লীবিদ্যুতের লোকজন এসে বাড়িটির মিটার কেটে নিয়ে যায়।

এ সময় অবৈধভাবে ব্যবহার করা মাসুম ও মোতালেবের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেন তারা। এ নিয়ে গত রাতে তিন ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মাসুম ও মোতালেব ছোট ভাই শফিকুলকে উপর্যুপরি পেটান। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হলে ওই দুই ভাই পালিয়ে যান। খবর পেয়ে সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT