1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির

নরসিংদীর পলাশে পুলিশ কর্তৃক তিনদিন বয়সী নবজাতককে উদ্ধার করে মায়ের কাছে হস্তান্তর

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শনিবার, ২৩ জুলাই, ২০২২

নরসিংদীর পলাশ থানা পুলিশ কর্তৃক তিনদিন বয়সী নবজাতকে উদ্ধার করে মায়ের কাছে হস্তান্তর করেছে।

পিতা মাতার মধ্যেকার পারিবারিক কলহের জেরে নানাপ্রকার অপরাধ সংঘটন এবং এই সংক্রান্তে সন্তানদের দুর্ভোগের কবলে পড়ার ঘটনা নতুন কিছু নয়। রোজই কানে আসে। কিন্তু কিছু কিছু ঘটনায় সন্তানদের দুর্ভোগের চিত্র যেন একটু আলাদা সেটা অনেক নিষ্ঠুরতার গল্পকেও হার মানিয়ে দেয়। এরকম একটি ঘটনা ঘটেছে গত ২২ শে জুলাই নরসিংদীর পলাশ থানার ভাগ্যেরপাড়া নামক স্থানে।ঘটনার শিকার হওয়া শিশুটির বয়স তখন মাত্র দুইদিন। সে তখন নরসিংদীর গ্রীন লাইফ প্রাইভেট হাসপাতালে তার মা রিমা আক্তারের সাথে ডাক্তারের পর্যবেক্ষণে রয়েছে। জন্মের আগ থেকেই তার বাবা আলামিন এবং তার পরিবারের সাথে মা রিমা আক্তারের নানা বিষয়ে মতবিরোধ এবং মনোমালিন্য হয়ে আসছে। এরপর সন্তান প্রসবের জন্য যখন শিশুটির মা রিমা আক্তারকে গত ২০ শে জুলাই হাসপাতালে ভর্তি হয় তখন জন্ম নেয় সে।

জন্মের পর পিতা-মাতা দু’জনা মিলে যখন একসাথে সদ্যপ্রসূত সন্তানের দেখে ভালো ব্যস্ত থাকার কথা তখন হাসপাতালের বিল দেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে আবারো মনোমালিন্য হয়। মনোমালিন্যের এক পর্যায়ে শিশুটির ফুফু শারমিন বেগম এবং পিতা আলামিন মা রিমা আক্তারকে অপদস্ত এবং শায়েস্তা করার পরিকল্পনা করে। এই পরিকল্পনার অংশ হিসেবে টিকা দেওয়ার কথা বলে তারা শিশুটিকে মায়ের কোল থেকে নিয়ে তাদের নিজ বাড়িতে চলে যায় এবং পরবর্তীতে তার মায়ের কাছে হস্তান্তর করতে অস্বীকার করে। এমনকি হাসপাতাল থেকে ছলচাতুরী করে নিয়ে আসার পর দুইদিন বয়সী নবজাতক শিশুটির সাথে তার মাকে দেখা করতেও দেয়নি তাঁরা।দুই দিন বয়সী শিশুর সাথে এমন আচরণ করা হতে পারে এমনটি সম্ভবত মা রিমা আক্তার ভাবেননি। তাই হতবাক  হয়ে ঘটনার পর নিজের শিশু সন্তানকে ফিরে পাওয়ার জন্য কেবলই কেঁদেছেন । এরপর কোলের সন্তানকে ফিরে পাওয়ার জন্য অসুস্থ শরীর নিয়ে বিভিন্ন স্থানে গিয়েছেন, নানাভাবে চেষ্টা তদবির করেছেন এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তির স্মরণাপন্ন হয়েছেন। কিন্তু কিছুতেই শিশুটির পিতা এবং ফুফুর নিকট থেকে তাকে ফিরিয়ে আনতে পারেননি তিনি। এভাবে প্রায় ২৪ ঘন্টা পার হয়ে গেলেও যখন কোন সুরাহা মিল ছিলনা তখন মা রিমা আক্তার নিরুপায় হয়ে তার পিতা আব্দুল মালেক এবং মাতা হাজেরা বেগমকে সাথে নিয়ে পুলিশের সহোযোগিতার প্রত্যাশায় পলাশ থানায় আসেন। থানায় এসে ডিউটি অফিসারের নিকট মৌখিকভাবে তাঁর অভিযোগ জানানোর পর লিখিত অভিযোগ দায়ের সম্পন্ন করার আগেই থানায় অবস্থানরত সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া আফরোজের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিফুল ইসলাম এবং এস আই শাহ আলম নবজাতককে উদ্ধার করতে তৎপর হয় এবং দ্রুততম সময়ে শিশুটিকে তার ফুফুর বাসা থেকে উদ্ধার করে নিয়ে আসে। পুলিশের উদ্ধারকালে শিশুটির ফুফু শারমিন আক্তার অত্যন্ত বেপরোয়া এবং উদ্ধত হয়ে সবাইকে বাধা প্রদান করে এবং কিছুতেই নবজাতককে তার মায়ের কাছে দিতে অস্বীকৃতি জানায়। শিশুটিকে পুলিশ অক্ষত এবং সুস্থ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় এবং উদ্ধারের পর তাকে থানার নিয়ে এসে ডিউটি অফিসারের কক্ষে অপেক্ষমান মায়ের কাছে শিশুটিকে হস্তান্তর করে দেয়। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে এবং তাঁর মা ও নানা-নানীর হেফাজতে পলাশ থানার টেংগরপাড়াতে, তার নানীবাড়িতে অবস্থান করছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT