1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার দীর্ঘ দুই বছর পর পলাশের ডাংগায় পুলিশ ক্যাম্পের উদ্বোধন ও প্রাণ- আরএফএলের পুলিশ ভ্যান হস্তান্তর পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু নরসিংদীতে ছাত্রদল নেতাকে গুলি, স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কুপিয়ে জখম

নরসিংদীতে ট্রেনে কাটাপড়ে ২ জনের মৃত্যু

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

নরসিংদীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়ে। সোমবার (১৮ জুলাই) দুপুরে রায়পুরার মেথিকান্দায় এলাকায় এক নারী ও একই দিন বিকেলে নরসিংদী শহরের তরোয়া এলাকায় এক বৃদ্ধ ট্রেনে কাটাপড়ে মারা যান।রেলওয়ে পুলিশ জানায়, সোমবার দুপুরে রায়পুরার মেথিকান্দা-শ্রীনিধিতে ট্রেনে কাটা এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দেয়। বিকেলে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। দুপুরে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তিনি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।অপর দিকে একই দিন বিকেলে নরসিংদী শহরের তরোয়া এলাকার বৃদ্ধ আবদুল করিম নামাজ শেষে রেলে বসে কথা বলার সময় ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেসের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নরসিংদী ফাঁড়িতে নিয়ে যায়।নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী বলেন, পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়েছেন। আমরা একজনের পরিচয় নিশ্চিত করতে পেরেছি। অপর নারীর পরিচয় শনাক্তে কাজ করছি।

 

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT