1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির বিপুল ভোটে বিজয়ী আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ড.আব্দুল মঈন খান

শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হলেন আইজিপি,প্রাপ্ত অর্থ দিবেন বন্যার্তদের।

মোঃনাজমুল ইসলাম মন্টু:বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিতঃ সোমবার, ২৭ জুন, ২০২২

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হয়েছেন। সরকার আইজিপি-কে শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ শুদ্ধাচার পুরস্কার ২০২০-২১ প্রদান করেছে।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি আজ (২৭ জুন) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে আইজিপির হাতে এ পুরস্কার তুলে দেন। শুদ্ধাচার পুরস্কার হিসেবে একটি সার্টিফিকেট, একটি ক্রেস্ট এবং এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হয়।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থার প্রধানগণের মধ্যে শুদ্ধাচার পুরস্কার পাওয়ার গৌরব অর্জন করেন আইজিপি।আইজিপি পুরস্কার হিসেবে প্রাপ্ত সমুদয় অর্থ দেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট ও সুনামগঞ্জ জেলার বন্যাকবলিত মানুষের কল্যাণে প্রদানের ঘোষণা দিয়েছেন।আইজিপি বাংলাদেশ পুলিশ বাহিনীর এ অর্জনে তাঁর সকল সহকর্মীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। ভবিষ্যতে এ ধরনের অর্জনের লক্ষ্যে সরকারের নেতৃত্বে পুলিশ বাহিনীর সকল সদস্য জনকল্যাণে অধিকতর কর্মনিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন মর্মে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।এছাড়া, বাংলাদেশ পুলিশ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে ২০২০-২১ অর্থবছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থার মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছে।আজ একই অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাথে আওতাধীন দপ্তর/সংস্থার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর হয়।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT