1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনামঃ
গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির বিপুল ভোটে বিজয়ী আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ড.আব্দুল মঈন খান

নরসিংদীতে সাবেক ইউপি মেম্বারকে কুপিয়ে হত্যা, আহত ২

মোঃখায়রুল ইসলাম
  • প্রকাশিতঃ বুধবার, ২২ জুন, ২০২২

নরসিংদীতে সুজিত সূত্রধর (৫৬) নামে সাবেক এক ইউপি মেম্বারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আহত হয়েছেন তার ছেলেসহ ২ জন। আজ বুধবার রাত ৮টার দিকে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের হাজীপুর কাঠ বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এই হত্যার ঘটনা ঘটে।নিহত সুজিত সূত্রধর হাজীপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও হাজীপুর কাঠ বাজারের ব্যবসায়ী ছিলেন।পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো হাজীপুর কাঠ বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসা ছিলেন সুজিত সূত্রধর ও তার ছেলে সুজন সূত্রধরসহ অন্যান্যরা। এসময় কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে সুজিত সূত্রধরের ওপর হামলা চালিয়ে কোপাতে থাকে। এসময় তার ছেলে সুজন সূত্রধর ও দ্বীন ইসলাম নামে আরও একজন এগিয়ে গেলে তাদের ওপরও হামলা শেষে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুজিত সূত্রধরকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজন সুজন সূত্রধর ও দ্বীন ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।নিহত সুজিত সূত্রধরের ছেলে আহত সুজন সূত্রধর বলেন, তাদের সাথে জমিজমা নিয়ে একই এলাকার প্রভাবশালী প্রতিপক্ষের বিরোধ চলছিল। এ নিয়ে বাবা সুজিত সূত্রধর বাদী হয়ে মামলা করেন। এতে প্রতিপক্ষের লোকজন আমাদের ওপর ক্ষুব্ধ ছিল। এই জেরে চিহ্নিত সন্ত্রাসী মনিরসহ ১৫/২০ জনের একদল সন্ত্রাসী পূর্ব পরিকল্পিতভাবে অস্ত্রশস্ত্র নিয়ে দোকানে এসে ধারালো অস্ত্র দিয়ে হামলা শেষে পালিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর আমার বাবা সুজিত সূত্রধরকে মৃত ঘোষণা করা হয়।নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সুজিত সূত্রধরের সাথে একই এলাকার কতিপয় লোকজনের পূর্ব বিরোধ ছিল। তবে পূর্ব বিরোধ নিয়ে এই হত্যার ঘটনা ঘটেছে কী না, সে বিষয়ে আমরা এই মুহুর্তে নিশ্চিত নই। ঠিক কী কারণে কে বা কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে অপরাধীরা ধরা পড়বে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT