1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান

কালীগঞ্জে ফল মেলা উদ্বোধন,কৃষি যন্ত্রপাতি বিতরণ ও নারী উদ্যোক্তাদের মাঝে ভাতা প্রদান

মুক্তাদির হোসেন:স্টাফ রিপোর্টার
  • প্রকাশিতঃ সোমবার, ২০ জুন, ২০২২

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা ফল মেলা ২০২২ শুভ উদ্বোধন ও কৃষি যন্ত্রপাতি বিতরণ সহ তৃণমূল পর্যায়ের অর্থনৈতিক ক্ষমতায়নের নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প এর প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা প্রদান করা হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে উপজেলার মুক্তমঞ্চ প্রাঙ্গণে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।এর পূর্বে উপজেলা ফল মেলা ২০২২ উদ্বোধন ও কৃষি যন্ত্রপাতি বিতরন অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি,সভাপতি,মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান, মোয়াজ্জেম হোসেন পলাশ,উপজেলা নির্বাহী অফিসার আসসাদিকজামান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন এড, মাকসুদুল আলম খান,মহিলা ভাইস চেয়ারম্যান শমির্লা রোজারিও।অনুষ্ঠানে ২৫০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে ২৫ লক্ষ ৩৩ হাজর ৫০ টাকার চেক বিতরণ করা হয়।এসময় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা আ.লীগ সভাপতি জুয়েনা আহাম্মেদ।আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবুবকর চৌধুরী,সহ সভাপতি বাবু পরিমল চন্দ্র ঘোষ, কালীগঞ্জ পৌর মেয়র এসএম রবিন হোসেন, ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ,গাজী সারোয়ার আহমেদ ,এস এম আলমগীর, অলিউল ইসলাম অলি,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী হারুন অর রশিদ টিপু,মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক মাহফুজা পারভিন, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক নেতাকর্মী সহ প্রশিক্ষণে অংশ নেওয়া নারী উদ‍্যেক্তারা।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT