1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার (পিএলসি) এর সার লোড আনলোডে দীর্ঘদিন ধরে সারবাহী ট্রাক থেকে অবৈধ ভাবে টাকা আদায় বন্ধ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। বুধবার (৭ অক্টোবর) সকালে কারখানাটির ব্যাগিং সেকশনে নেতাকর্মীরা উপস্থিত হয়ে অবৈধ ভাবে চাঁদা বন্ধে নির্দেশনা দেয়।

নেতৃবৃন্দরা জানান, গত কয়েকদিন ধরে একটি চক্র সার কারখানার ব্যাগিং সেকশনের শ্রমিক ও সার পরিবহনকারী ট্রাক থেকে অবৈধ ভাবে ৫০০ থেকে ১ হাজার টাকা আদায় করে আসছিল। এমন সংবাদে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবৈধ ভাবে টাকা আদায় বন্ধ উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে চাঁদাবাজি বন্ধে ব্যাগিং সেকশনের শ্রমিক ও ট্রাক চালকদের অবৈধ ভাবে কাওকে কোন অর্থ না দেওয়ার কথা জানান। যদি কেও টাকা চায় তাকে আইনের হাতে তুলে দেওয়ার কথাও জানান নেতৃবৃন্দরা।

এসময় উপস্থিত ছিলেন, পলাশ থানা শ্রমিক দলের সভাপতি আলামিন ভূইয়া, ঘোড়াশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতি, সার কারখানার জিএম প্রশাসন ফখরুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি এডভোকেট এম এ বাসেদ, সাধারণ সম্পাদক মাসুদ খান, গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামিম ভূইয়া, পলাশ থানা ছাত্রদলের আহবায়ক নাজমুল হোসেন সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, পৌর ছাত্রদলের আহবায়ক আমান উল্লাহসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT