1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার ভেতরে সীমানা প্রাচীর সংলগ্ন একটি পরিত্যক্ত স্থান থেকে শাজাহান তালুকদার (৭৫) নামে এক ব্যক্তির বিকৃত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাজাহান তালুকদার ওই সার কারখানার একজন অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন।

রোববার (৪ অক্টোবর) দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাজাহান তালুকদারের স্থায়ী বাড়ি বরিশাল জেলায়। তিনি দীর্ঘদিন ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় কর্মরত ছিলেন এবং চার বছর আগে চাকরি থেকে অবসরে যান। অবসরের পর থেকে তিনি পলাশ উপজেলার খানপুর এলাকায় বসবাস করে আসছিলেন। তাঁর দুই সন্তানের মধ্যে একজন তাঁর সাথে খানপুরে থাকেন এবং অন্যজন বরিশালে বসবাস করেন।

​ মরদেহটিতে পচন ধরে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। এছাড়া নিহতের হাত ও পায়ের আঙুল এবং পুরুষাঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। এমন নৃশংস ঘটনার খবর ছড়িয়ে পড়লে কারখানা ও আশপাশের এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।

​মরদেহ উদ্ধারের পর নিহতের নাম-পরিচয় শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ থানা অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন।

​ঘটনার বিষয়ে পলাশ থানা অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন জানান, “নিহত ব্যক্তি ওই সার কারখানারই সাবেক কর্মচারী এবং তিনি বর্তমানে খানপুরে বসবাস করছিলেন। তাঁর মরদেহের বিভিন্ন অঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। কীভাবে এবং কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটেছে বা এর পেছনে কী রহস্য রয়েছে, তা উদঘাটনে পুলিশি তদন্ত জোরদার করা হয়েছে।

 

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT