1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনামঃ
পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের

পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ পুলিশ বাহিনীতে উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম-সেবা) পদকে ভূষিত হয়েছেন মোঃ মনজুর রহমান, এসআই (নিরস্ত্র), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ঢাকা জেলা।

কর্মজীবনে সততা, পেশাগত দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, অপরাধ নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন এবং জননিরাপত্তা ও জনসেবায় সাহসীকতায় ও দ্বায়িত্বশীলতায় স্বীকৃতি হিসেবে এই সম্মাননা অর্জন আমাদের সকলের জন্য গর্বের বিষয়। তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

কর্মজীবনে তিনি যেখানে দ্বায়িত্বে ছিলেন, সেখানেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ জনগণের ভালোবাসায় সিক্ত হয়েছেন। কর্মময় জীবনে তিনি সাহসীকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ পুলিশ বাহিনীতে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সন্ত্রাস, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এর পাশাপাশি সামাজিক কাজেও অংশগ্রহণ করেছেন। এ কারণে বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন মানবিক, চৌকস সাব-ইন্সপেক্টর হিসেবে তিনি আলোচিত হয়েছেন।

তাঁর এই গৌরবময় অর্জনে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়ে সহকর্মীরা তাঁর উত্তরোত্তর সাফল্য, সু-স্বাস্থ্যে ও সম্মানের পথ সুদৃঢ় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT