1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

বিএনপির স্থায়ী কিমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ)  আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ায় তার নির্বাচনি এলাকা পলাশে মিষ্টি বিতরণ করেছে ঘোড়াশাল পৌর বিএনপি।

রোববার (২৩ আগস্ট) সকালে পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা পলাশ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসহ সাধারন মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন। এসময় তিনি ড. আবদুল মঈন খানের জন্য সকলের কাছে দোয়া কামণা করেন। একই সাথে নরসিংদী ২ আসনের জনগণের প্রত্যাশা পূরণসহ দক্ষ অভিজ্ঞ ও পরিচ্ছন্ন ব্যক্তি ড. আবদুল মঈন খানকে মন্ত্রীত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান নেতাকর্মীরা। এর আগে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়ার পর ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT