1. admin@jonogonerbani.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান

উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

নরসিংদীর পলাশের গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের উৎসবমুখর পরিবেশে ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও দ্যা মিলিনিয়াম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন অ্যাডভোকেট রোখসানা খন্দকার।

পলাশ উপজেলার নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পলাশ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ খান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের অধ্যাপক প্রফেসর ডা. রোকনুজ্জামান ভূঁইয়া, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,পলাশ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদ আলম, পলাশ থানা যুবদলের আহ্বায়ক মোঃ নিসার আহম্মেদ খান, জিনারদী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফিরোজ মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আল-আমিন গাজী।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রোখসানা খন্দকার বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি ও দলীয়করণের কারণে অনেক ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব ও দলীয় বিবেচনায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ফলে যোগ্যতা ও মেধার যথাযথ মূল্যায়ন হচ্ছে না। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা কমে যাচ্ছে।

তিনি আরও বলেন, শিক্ষা খাতকে দলীয় প্রভাবমুক্ত রেখে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর হারানো সুনাম ও গৌরব পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

দিনব্যাপী আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাবেক শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে এবং উপস্থিত সবার প্রশংসা অর্জন করে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT