1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির বিপুল ভোটে বিজয়ী আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ড.আব্দুল মঈন খান

গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

দীর্ঘ সংগ্রাম ও ছাত্র-জনতার বিপ্লবের ফলশ্রুতিতে বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে। আর এই গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রামে সর্ব প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি। আর এর নেতৃত্ব ও দিক-নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার দিক-নির্দেশনায় আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি। এই নির্বাচনের ফলশ্রুতিতে এই দেশে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে। যে গণতান্তিক সরকার গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে এই দেশের মানুষের কাছে তাদের সকল মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া। আর এই কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে।

সোমবার (৯ মার্চ) নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে নরসিংদী স্টোডিয়ামে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী ৫ বছর এই সরকার সামাজিক সুশৃঙ্খলা, মানুষের মৌলিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক মুক্তিসহ মানুষের সকল অধিকার পুনঃপ্রতিষ্ঠা করবে। এই উদ্দেশ্যেই বিএনপি রাজনীতি করে।

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, নরসিংদী জেলা বিএনপি ঐক্যবদ্ধ একটি পরিবার। তাই আমাদের মধ্যে কোনো প্রকার দ্বন্দ্ব বা সংগ্রাত নেই। তাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা নরসিংদী তথা সারা দেশকে এগিয়ে নিয়ে যাবো। মানুষ তথা জনগণের কল্যাণে আমরা নিজেদেরকে বিলিয়ে দেবো। নির্বাচনের পূর্বে বিএনপি যে সব অঙ্গীকার করেছে, তা আমরা পূরন করবো।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহীর সঞ্চালনায় ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। এছাড়াও জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক, জেলা জামায়াতের আমির মাওলানা মুসলেহুদ্দীনসহ বিএনপির জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রায় ৩ হাজার নেতাকর্মী ইফতারে অংশ নেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT