1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান

টঙ্গীতে যুবলীগ নেতার বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

গাজীপুরের টঙ্গী আউচপাড়া কলেজ রোডে এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে যুবলীগ নেতা ইসমাইল ও তার সহযোগীদের বিরুদ্ধে। ইসমাইল পশ্চিম থানার ৫৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি প্রার্থী। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী মঙ্গলবার বিকালে টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ করেন।শ্লীলতাহানির শিকার ওই নারী জানান, স্বামীকে নিয়ে তিনি বড়দেওড়া মৃত্তিবাড়ি এলাকায় দীর্ঘদিন যাবত বসবাস করে দর্জির কাজ করে আসছেন। সোমবার বিকালে তিনি আউচপাড়া কলেজ রোডের বাজারে যান। তাকে দেখে সুজন ওরফে হাতকাটা সুজন ডাক দেন। এ সময় তিনি এগিয়ে গেলে সেখানে যুবলীগ নেতা ইসমাইল, শামীমসহ ৫-৬ জন এসে তাকে জোর করে অটোরিকশায় তুলে সাবেক ওয়ার্ড কমিশনার আলকাছ মিয়ার বাড়ির চিপা গলিতে নিয়ে যায়। পরে তার ব্যাগে থাকা ২৭ হাজার ১শ টাকা, গলায় থাকা স্বর্ণের চেন ও ১ জোড়া কানের দুল ছিনিয়ে নেয়। বাধা দিলে সন্ত্রাসীরা লোহার রড দিয়ে বেদম মারধর করে। পরে তাকে আটকে রেখে মোটা অঙ্কের টাকা দাবি করে সন্ত্রাসীরা। তার আত্মীয়স্বজনের কাছ থেকে বিকাশের মাধ্যমে ৫২ হাজার টাকা এনে দেন। এ সময় সন্ত্রাসীরা তাকে শ্লীলতাহানি করে। তিনি চিৎকার শুরু করলে লোকজন তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়।যুবলীগ নেতা ইসমাইল হোসেন ওই নারীকে শ্লীলতাহানি ও টাকা-স্বর্ণের চেন ছিনিয়ে নেওয়ার কথা অস্বীকার করে বলেন, ওই নারী একজন খারাপ প্রকৃতির। সে যুবকদেরকে নষ্ট করছে। তাই বিষয়টি মুরব্বিদের জানিয়ে তাকে সাবধান হওয়ার জন্য বলা হয়েছে।টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT