1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মনিরউজ্জামান মনির।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম, সহমর্মিতা ও তাকওয়া অর্জনের অনন্য সুযোগ। এই পবিত্র মাসে আল্লাহ তায়ালার নৈকট্য লাভের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। রমজান আমাদের ধৈর্য, সহানুভূতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে, যা একটি শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলনের মাধ্যমে সকল প্রকার অন্যায়, দুর্নীতি ও হিংসা পরিহার করে মানবকল্যাণে নিজ নিজ অবস্থান থেকে কাজ করা উচিত। সমাজের অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই হোক আমাদের এই মাসের প্রধান অঙ্গীকার।

যুবদল নেতা মনিরউজ্জামান মনির বলেন, দেশবাসীর সার্বিক কল্যাণ, শান্তি, সমৃদ্ধি কামনা করি। মহান আল্লাহ যেন এই পবিত্র মাসের সিয়াম, কিয়াম, দোয়া ও ইবাদত কবুল করেন এবং আমাদের সবাইকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করেন। তিনি সকলের জীবনে সুখ, শান্তি ও বরকত এবং সু-স্বাস্থ্যে কামনা করেন।

তিনি বলেন, মাহে রমজানের পবিত্রতা ও মহিমা আমাদের জীবনে নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করুক—এই কামনায় সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT