1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির

আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নে প্রতিবারের ন্যায় এবারও দুস্থ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, অন্যায়ের প্রতিবাদী, সেবামূলক ও অলাভজনক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত পবিত্র রমজানুল মোবারক ২০২৬ এর ইফতার ও সেহরির সময়সূচি সম্বলিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ডাংগা ইউনিয়নের পূর্ব ইসলাম পাড়া বায়তুল মামুর জামে মসজিদে আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি- বাংলাদেশের শ্রেষ্ঠ স্বর্ণপদক প্রাপ্ত ডাংগা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ইকবাল।

এ সময় আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি আমির হোসাইন নোমানী, সাবেক ডাংগা ইউপি সদস্য মোঃ আক্তারুজ্জামান সহ আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT