1. admin@jonogonerbani.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার

নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

নরসিংদীর পলাশের ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মনিরউজ্জামান মনির। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডাংগা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ শামসুজ্জামান খান। উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলমের সভাপতিত্ব এতে আরো উপস্থিত ছিলেন ডাংগা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম আল মাসুম, ডাংগা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মামুন আহমেদ,সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, পাঁচদোনা ইউপি সদস্য মোঃ আল আমিন ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সাত্তার।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মোঃ শাহজাহান মিয়া এবং ও পরিচালনা পরিষদের সদস্য বৃন্দ শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবক সহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের উৎসাহিত করতে অতিথিরা শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে ত্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT