1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার

ধানের শীষে ভোট দিলে,এলাকার উন্নয়ন হবে-মাসুম

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

নরসিংদীর পলাশের ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম বলেছেন- ধানের শীষে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে- এ এলাকা আর অবহেলিত থাকবে না।

তিনি রবিবার (২৫ জানুয়ারি) উপজেলার ডাংগায় নরসিংদী-২ (পলাশ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য প্রচারণা কালে এ কথা বলেন।

এর আগে তিনি দক্ষিণ হাসানহাটায় ড. আব্দুল মঈন খানের সহায়তায় সামাজিক কবরস্থানের বাউন্ডারি ওয়াল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন।

এ সময় তিনি আরো বলেন, “আমার নিজের জন্য করার কিছু নেই। আমি মানুষের জন্য কিছু করতে চাই। মানুষকে নিয়ে ভাবতে চাই, মানুষের উন্নয়ন নিয়ে ভাবতে চাই। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দলের চেয়ারপারসন তারেক রহমানের পরিকল্পিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার কর্মসূচির সঙ্গে আমরা অংশীদার হতে চাই।”

এ সময় তিনি ডাংগা ইউনিয়নের আশপাশের প্রধান সড়ক, ডাংগা বাজার ও হাসানহাটা গ্রামে ধানের শীষে ভোট দেওয়ার জন্য ব্যাপক প্রচারণা চালান।

এসময় স্হানীয় ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT