1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির বিপুল ভোটে বিজয়ী আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ড.আব্দুল মঈন খান নরসিংদীর পাচঁদোনায় দুর্বৃত্তদের হামলায় ক্র্যাবের ১০ সাংবাদিক আহত নরসিংদীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী পলাতক, হত্যার অভিযোগ স্বজনদের নরসিংদী-২ (পলাশ) আসনে প্রচারণায় ব্যস্ত ড. মঈন খান পলাশে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত

পলাশে বেশি দামে এলপি গ্যাস বিক্রি করার অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

নরসিংদীর পলাশে এলপি গ্যাস সিলিন্ডারের বাজার স্থিতিশীল ও সরকার নির্ধারিত মূল্য ঠিক রাখার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে পলাশ উপজেলার ডাংগা বাজারে এ অভিযান পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাসুদ রানা এ অভিযান পরিচালনা করেন।

এসময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করার অপরাধে ডাংগা বাজারের ভাই ভাই এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে জেলা পুলিশের একটি টিম সহযোগিতা প্রদান করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো: মাসুদ রানা বলেন, সরকার নির্ধারিত ১২ কেজি গ্যাস সিলিন্ডারের বাজার মূল্য ১৩০৬ টাকা। অথচ ভাই ভাই এন্টারপ্রাইজ ১৮০০ থেকে ২০০০ টাকা মূল্যে এই গ্যাস বিক্রি করছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এলপি গ্যাস সিলিন্ডার যেন ব্যবসায়ীরা বেশি দামে বিক্রি না করতে পারে এবং সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে এজন্য এই অভিযান অব্যাহত থাকবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT